যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে আন্তর্জাতিক সমুদ্রসীমায় ইরানের ১১ জাহাজ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে আন্তর্জাতিক সমুদ্রসীমায় ইরানের ১১ জাহাজ
ছবি: আল-জাজিরা

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ উপেক্ষা করে ইরানের ১১টি জাহাজ চলাচল করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, গত রোববার তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতা স্মারকের (এমওইউ) খসড়া চূড়ান্ত হওয়ার পর ১১টি জাহাজের মধ্যে আটটি জাহাজ ইরানের সমুদ্রসীমা থেকে আন্তর্জাতিক সমুদসীমায় যাত্রা করেছে। অন্যদিকে, তিনটি জাহাজ আন্তর্জাতিক সমুদ্রসীমা থেকে ইরানের সমুদ্রসীমায় প্রবেশ করেছে।

খবরে বলা হয়েছে, খসড়া সমঝোতা স্মারক অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নেওয়ার কথা বলা হয়েছে। এর বিপরীতে ইরান অন্তত ৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে বিনা টোলে বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছে। চুক্তি চূড়ান্ত হওয়ার এই আবহেই মার্কিন ব্লকেড বা অবরোধ ভেদ করে ইরানি জাহাজগুলোর চলাচলের খবরটি আন্তর্জাতিক মহলে বেশ চাঞ্চল্য তৈরি করেছে।

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...