যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ইরানের
ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। ফাইল ছবি

ইরানের কোনো বাঁধ, বন্দর বা বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি যুক্তরাষ্ট্র বা ইসরাইলের সামরিক ঘাঁটি থাকলে সেসব স্থাপনাকে সামরিক কাজে ব্যবহৃত ‘দ্বৈত উদ্দেশ্যের অবকাঠামো’ হিসেবে বিবেচনা করবে তেহরান। এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।

বিজ্ঞাপন

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন। ওই প্রতিবেদনে কয়েকজন বিশ্লেষকের বরাত দিয়ে বলা হয়, ইরানের কিছু বাঁধ দেশটির ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোর কাজে ব্যবহারের উদ্দেশ্যে নির্মাণ করা হয়ে থাকতে পারে।

এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ লেখেন, ‘বেসামরিক অবকাঠামোয় হামলার পরবর্তী ধাপের প্রস্তুতি নিচ্ছে তারা। তাদের “বিশেষজ্ঞরা” নিউইয়র্ক টাইমসকে বলছেন, ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোর কাছের বাঁধগুলো দ্বৈত উদ্দেশ্যে ব্যবহৃত হয়।’

গালিবাফের এই বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, ইরানের অবকাঠামো নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যেকোনো সামরিক পদক্ষেপের ক্ষেত্রে একই ধরনের যুক্তি প্রয়োগ করতে পারে তেহরান।

তার বক্তব্য অনুযায়ী, মার্কিন বা ইসরাইলি সামরিক ঘাঁটির কাছাকাছি অবস্থিত বাঁধ, বন্দর ও বিদ্যুৎকেন্দ্রকে ইরান সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত স্থাপনা হিসেবে বিবেচনা করবে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন