মধ্যপ্রাচ্যে আরো প্যাট্রিয়ট মোতায়েন যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে আরো প্যাট্রিয়ট মোতায়েন যুক্তরাষ্ট্রের

সৌদি আরব ও কাতারের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা রক্ষায় অতিরিক্ত দুটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে মার্কিন দুই কর্মকর্তা ও একটি আঞ্চলিক সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

একটি প্যাট্রিয়ট ব্যাটারি গত মাসে সৌদি আরবে একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনার সুরক্ষায় মোতায়েন করা হয়েছে। অন্যটি কাতারে একটি প্রাকৃতিক গ্যাস স্থাপনার নিরাপত্তায় পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের অন্যতম উদ্দেশ্য হলো, ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করলে সৌদি আরব ও কাতারের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো রক্ষায় ওয়াশিংটন পাশে থাকবে, এ বিষয়ে দুই দেশকে আশ্বস্ত করা।

সূত্র: অ্যাক্সিওস ও আনাদোলু এজেন্সি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন