আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের ‘পরস্পরবিরোধী’ বার্তায় উদ্বেগে উপসাগরীয় দেশগুলো

আমার দেশ অনলাইন

ইরানের ‘পরস্পরবিরোধী’ বার্তায় উদ্বেগে উপসাগরীয় দেশগুলো

দোহার মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের নির্বাহী পরিচালক খালিদ আল-জাবের আলজাজিরাকে বলেছেন, ইরানের বিভিন্ন কর্মকর্তা এই অঞ্চলের দেশগুলিকে বেশ কয়েকটি "পরস্পরবিরোধী" বার্তা পাঠিয়েছেন।

বিজ্ঞাপন

আল-জাবের বাহরাইনের জল বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলার কথা উল্লেখ করে বলেন, ‘আমরা জানি না কোনটি সত্য। আমরা এখন এমনটা মনে করি না যে যুদ্ধের সময় ইরান উপসাগরের অবকাঠামোতে আক্রমণ বন্ধ রাখবে।’

তিনি আরো বলেন, ‘আয়াতুল্লাহ খামেনির উপর হামলার পর থেকে মনে হচ্ছে এমন কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি বা নেতৃত্ব নেই যার সাথে আমরা কথা বলতে পারি, একই সঙ্গে আমরা তাদের বর্তমান দৃষ্টিভঙ্গি কী বুঝেতে ব্যর্থ।

আল-জাবের এর কারণ হিসেবে উল্লেখ করে বলেন, ‘ তারা এখন পর্যন্ত যা করছে তা তাদের কোনো উপকারে আসছে না, এটি অঞ্চলকেও সাহায্য করছে না। বরং উত্তেজনার এমন বৃদ্ধিতে মানুষ হতাশ আর এতে অর্থনীতি খুব খারাপভাবে প্রভাবিত হয়েছে।

তিনি বলেন, এই উত্তেজনা শুধু আমেরিকানরা বা শুধু ইসরাইলিরাই নয়, ইউরোপ এর অংশও জড়িত হয়ে পড়েছে। সবাই এই অঞ্চলে তাদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করছে।’

তিনি চীন আর রাশিয়ার অবস্থানের কথা উল্লেখ করে বলেন, আমরা এখন চীন এবং রাশিয়ার কাছ থেকে যে সংকেত পাচ্ছি তাতে সবাই উত্তেজনা কমানোর দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু কেউ জানে না কিভাবে এটি বন্ধ করা যায়।"

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...