গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে পাল্টা হামলা ইরান। এতে শুরু হওয়া সংঘাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শত শত মানুষের প্রাণহানি হয়েছে। খবর আলজাজিরার।
প্রাপ্ত তথ্য অনুযায়ী বিভিন্ন দেশে নিহতের সংখ্যা নিম্নরূপ:
বিজ্ঞাপন
- ইরান: ১,৪৪৪ জন
- লেবানন: ৭৭৩ জন
- ইসরায়েল: ১৪ জন
- সংযুক্ত আরব আমিরাত: ৬ জন
- বাহরাইন: ২ জন
- সৌদি আরব: ২ জন
- কুয়েত: ৬ জন
- ওমান: ৩ জন
- মার্কিন বাহিনী: ১১ জন
- ইরাক: ২৬ জন
যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর ইরানের পাল্টা হামলা এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর সম্পৃক্ততায় সংঘাতটি দ্রুত মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ছড়িয়ে পড়েছে। এর ফলে সামরিক ও বেসামরিক উভয় পক্ষেই হতাহতের সংখ্যা বাড়ছে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালীসহ গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথেও অস্থিরতা দেখা দিয়েছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

