দ্বিতীয় দিনেও কুয়েতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা

দ্বিতীয় দিনেও কুয়েতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা
ছবি: সংগৃহীত।

কুয়েতের একটি বিদ্যুৎ উৎপাদন ও সমুদ্রের পানি বিশুদ্ধকরল(ডিস্যালিনেশন) কেন্দ্র টানা দুই দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর আলজাজিরা।

কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হামলায় কেন্দ্রটির কয়েকটি স্থাপনায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল ও জরুরি সেবার কর্মীরা কাজ করছেন।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের মতে, আগুনে কেন্দ্রটির বিপুলসংখ্যক বিদ্যুৎ উৎপাদন ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলার ধরন, হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

এটি গত দুই দিনের মধ্যে একই বিদ্যুৎ ও পানি লবণমুক্তকরণ কেন্দ্রের ওপর দ্বিতীয় হামলা, যা দেশটির জ্বালানি ও পানি সরবরাহ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন