আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মধ্যপ্রাচ্য যুদ্ধ থেকে সিরিয়াকে দূরে রাখার চেষ্টা করছেন প্রেসিডেন্ট আল-শারা

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্য যুদ্ধ থেকে সিরিয়াকে দূরে রাখার চেষ্টা করছেন প্রেসিডেন্ট আল-শারা
দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদে কুর্দি এসডিএফের সাথে স্বাক্ষরিত একটি চুক্তি ধরে আছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধ থেকে নিজের দেশকে যথাসম্ভব দূরে রাখতে কাজ করে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। খবর আরব নিউজের।

শুক্রবার দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদে ঈদুল ফিতরের নামাজের পর দেওয়া এক ভাষণে আল-শারা বলেন, ‘আমরা অত্যন্ত সতর্কতার সাথে আমাদের প্রতিটি পদক্ষেপ নিচ্ছি এবং সিরিয়াকে যেকোনো সংঘাত থেকে দূরে রাখতে কাজ করছি।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে, গত ১৫ বছর বা তারও আগে থেকে সিরিয়া কেবল সংঘাত ও অস্থিরতার কেন্দ্রবিন্দু ছিল। কিন্তু আজ সিরিয়া আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে প্রতিবেশী সব দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলছে।’

বর্তমান পরিস্থিতিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় ও বিরল ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, 'আমরা আমাদের প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে নিচ্ছি। সিরিয়াকে যেকোনো ধরনের সংঘাত থেকে দূরে রাখার জন্য আমরা কাজ করছি, যাতে দেশটি উন্নয়ন ও পুনর্গঠনের পথে এগিয়ে যেতে পারে।'

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন