ইসরাইলি হামলায় লেবাননে নিহত বেড়ে ২৩৮৭

আমার দেশ অনলাইন

ইসরাইলি হামলায় লেবাননে নিহত বেড়ে ২৩৮৭

ইরান যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ২ হাজার ৩৮৭ জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ৭ হাজার ৬০২ জন। সোমবার লেবাননের সরকার এ তথ্য জানিয়েছে।

দেশটির দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট জানিয়েছে, মার্চের শুরু থেকে লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ২ হাজার ৩৮৭ জন নিহত এবং ৭ হাজার ৬০২ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

গত শুক্রবার ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইসরাইলি হামলার শিকার হওয়া এলাকা থেকে লাশ উদ্ধার করছে। সূত্র: আলজাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন