আরো কয়েকটি দ্বীপের নিয়ন্ত্রণ নিলেন হুথি বিদ্রোহীরা

আরো কয়েকটি দ্বীপের নিয়ন্ত্রণ নিলেন হুথি বিদ্রোহীরা
ছবি: সংগৃহীত

লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে আরো কয়েকটি কৌশলগত দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা । এর ফলে বাব আল-মান্দেব নৌ-চলাচল রুটের ওপর তাদের নিয়ন্ত্রণ আরো সুদৃঢ় হলো।

ইয়েমেনের পশ্চিম উপকূলজুড়ে যখন পুনরায় সংগঠিত হয়ে যখন পাল্টা প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে ঠিক তখনই গ্রেটার হানিশ ও লেসার হানিশ দ্বীপগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনা ঘটল।

বিজ্ঞাপন

সংঘাতের এই তীব্রতা—বিশেষ করে লোহিত সাগরে সৌদি তেলের অবকাঠামো ও জাহাজ চলাচলের ওপর হুথিদের হামলা বিশ্বজুড়ে তেলের সরবরাহ ও দামের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দ্বন্দ্বে ইরানকে বাড়তি সুবিধা এনে দিতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে দুজন সরকারি কর্মকর্তা ও একজন হুথি কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে জানিয়েছেন, সরকারি জোটের শত শত সেনা ওই দ্বীপপুঞ্জ থেকে সরে গেছেন। এরপরই বাব আল-মান্দেব থেকে ১৬০ কিলোমিটার (১০০ মাইল) উত্তরে অবস্থিত হানিশ দ্বীপগুলোতে নিজেদের যোদ্ধাদের মোতায়েন করেছে হুথি বিদ্রোহীরা ।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন