ওমানের সঙ্গে মতবিরোধের কারণে হরমুজ প্রণালি বন্ধ নয়: ইরান

ওমানের সঙ্গে মতবিরোধের কারণে হরমুজ প্রণালি বন্ধ নয়: ইরান
ছবি: সংগৃহীত।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ওমানের সঙ্গে মতপার্থক্যের কারণে হরমুজ প্রণালি বন্ধ করা হয়নি। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসনের কারণেই এই জলপথ সংকটে পড়েছে।

বিজ্ঞাপন

তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাঘাই বলেন, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে একটি নির্দিষ্ট রুটে সমঝোতা করা প্রয়োজন। তবে এটি প্রণালি পুনরায় চালুর জন্য একমাত্র শর্ত নয়।

তিনি বলেন, “হরমুজ প্রণালি খোলার জন্য একটি পথ নির্ধারণ এবং নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করা প্রয়োজনীয় শর্ত। কিন্তু এটিই যথেষ্ট শর্ত নয়।”

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, “ইরান ও ওমানের মধ্যে মতবিরোধের কারণে হরমুজ প্রণালি বন্ধ নেই।”

তিনি অভিযোগ করেন, “যুক্তরাষ্ট্র ও ইসরাইলি সরকারের সামরিক আগ্রাসনের কারণেই হরমুজ প্রণালি সমস্যার মুখে পড়েছে।”

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন