আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের ৭ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন: ইসরাইলি সামরিক মুখপাত্র

আমার দেশ অনলাইন

ইরানের ৭ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন: ইসরাইলি সামরিক মুখপাত্র

ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন দাবি করেছেন, ইরানে চালানো শনিবারের সামরিক অভিযানে দেশটির সাতজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরাইলি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এ দাবি করেন।

ইসরাইলের দাবি করা নিহতের তালিকায় রয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সাবেক সেক্রেটারি আলী শামখানি। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা। এর আগে ২০২৫ সালের জুনে তেহরানে আলী শামখানির বাসায় হামলা হয়েছিল। ওই যাত্রায় বেঁচে যান তিনি।

বিজ্ঞাপন

শনিবারের নিহতের তালিকায় আরো আছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ পাকপোর—দাবি ইসরাইলের সামরিক মুখপাত্রের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন