সৌদি আরবে আজ বুধবার ১৪৪৭ হিজরির পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী দিন ৩০ রোজা পূর্ণ করে, তারপরের দিন শুক্রবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদ্যাপন করেন। এটি সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ নির্ধারণ করা হয়।
সৌদি আরবের রাজকীয় আদালত (রয়্যাল কোর্ট) আজ সন্ধ্যায় জানান, শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদ্যাপিত হবে বলে ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট।
এর আগে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ গালফ নিউজ এসেছে, চাঁদ দেখা কমিটির সদস্যরা লক্ষ্য করেছেন যে রাজ্যের বেশিরভাগ স্থানেই মেঘলা আবহাওয়া অব্যাহত রয়েছে এবং বর্তমানে বেশ কয়েকটি স্থানের দিকে বৃষ্টির সম্ভবানা রয়েছে, যা চাঁদের দৃশ্যমানতাকে প্রভাবিত করতে পারে। এরপরেই চাঁদ দেখা না যাওয়ার ঘোষণা দিল কর্তৃপক্ষ।
আজ সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার ঈদুল ফিতর উদ্যাপিত হবে বলে ঘোষণা দেন দেশটির সুপ্রিম কোর্ট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

