গাজায় ২৪ ঘণ্টায় আরও ৪ প্রাণহানি, মোট নিহত ৭৩,৩৪১

গাজায় ২৪ ঘণ্টায় আরও ৪ প্রাণহানি, মোট নিহত ৭৩,৩৪১
ছবি: সংগৃহীত।

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নিয়মিত আগ্রাসী হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইলি। এসব হামলায় গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে বিভিন্ন হাসপাতালে অন্তত ৬ জনের লাশ এসে পৌঁছেছে। এর মধ্যে রয়েছেন নতুন করে চারজন নিহত ব্যক্তি, চিকিৎসাধীন অবস্থায় আঘাতের কারণে মারা যাওয়া একজন এবং ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা একজনের লাশ।

বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ১১ অক্টোবর ‘যুদ্ধবিরতি’ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ১,২১৪ জন নিহত এবং ৩,৯৭৭ জন আহত হয়েছেন।

সব মিলিয়ে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭৩,৩৪১ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ১৭৪,০৮৬ জন।

সূত্র: আলজাজিরা।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন