ইসরাইলের ‘লাল মানচিত্র’ সতর্কতা: মুহূর্তেই ওলটপালট মানুষের জীবন

আমার দেশ অনলাইন

ইসরাইলের ‘লাল মানচিত্র’ সতর্কতা: মুহূর্তেই ওলটপালট মানুষের জীবন
ছবি: সংগৃহীত।

লেবাননে ইসরাইলি সেনাবাহিনীর সতর্কবার্তা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। গত ২৭ সেপ্টেম্বর ২০২৪ সকাল থেকে মোবাইল ফোনে হঠাৎ করে সতর্কবার্তা আসতে শুরু করে, যেখানে মানচিত্রে লাল রঙ দিয়ে চিহ্নিত করা হয় ভবন, রাস্তা এমনকি পুরো এলাকা। খবর মিডল ইস্ট আইয়ের।

বিজ্ঞাপন

এই বার্তা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে মানচিত্র। মানুষ আতঙ্কে নিজের এলাকার চিহ্ন খুঁজে দেখার চেষ্টা করে। এর কয়েক মিনিটের মধ্যেই সরু রাস্তাগুলোতে যানজট তৈরি হয়, পরিবারগুলো শিশু ও বয়স্ক সদস্যদের কোলে নিয়ে দ্রুত ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে।

কিছু এলাকায় স্কুল চলাকালীন সময়েই সতর্কবার্তা পৌঁছায়। শিক্ষার্থীদের সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে বলা হয়। কিন্তু যানজটে আটকে পড়ায় অনেক অভিভাবক বাবা-মায়েরা সময়মতো পৌঁছাতে পারেননি। ফলে কিছু শিশু একা রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে থাকে।

ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ‘আপনাদের এবং আপনাদের সন্তানদের নিরাপত্তার জন্য অবিলম্বে ঘর ছেড়ে কমপক্ষে ৩০০ মিটার দূরে অবস্থান করুন।’

এরপর থেকে একাধিক বিমান হামলার আগে এমন সতর্কবার্তা দেওয়া হচ্ছে, যা স্থানীয়দের জন্য খুব অল্প সময়ের মধ্যে নিরাপদ স্থানে সরে যাওয়ার চাপ তৈরি করছে। এই পরিস্থিতিতে লেবাননের বহু মানুষের দৈনন্দিন জীবন অনিশ্চয়তা ও আতঙ্কে ভরে উঠেছে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...