লেবাননের ১২ এলাকায় হামলার হুঁশিয়ারি ইসরাইলের

আমার দেশ অনলাইন

লেবাননের ১২ এলাকায় হামলার হুঁশিয়ারি ইসরাইলের

ইসরাইলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের ১২টি শহর ও গ্রামে সম্ভাব্য হামলার সতর্কতা জারি করেছে এবং সেখানকার বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে।

বিজ্ঞাপন

সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, যেসব এলাকায় হামলার আশঙ্কা রয়েছে সেগুলো হলো: আল-দুয়াইর, আরব সালিম, আল-শারকিয়া (নাবাতিয়াহ), জিবশিত, ব্রাশিত, সারাফান্দ, দাউনিন, ব্রিকা, কাকাইয়া আল-জিসর, আল-কাসিবা (নাবাতিয়াহ) এবং কাফর সির।

ইসরাইলি বাহিনী জানিয়েছে, এসব এলাকার বাসিন্দাদের নিজ নিজ বাড়ি থেকে অন্তত ১,০০০ মিটার দূরে খোলা জায়গায় সরে যেতে হবে।

তাদের দাবি, এই পদক্ষেপ নেওয়া হচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার অংশ হিসেবে।

সূত্র: আলজাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...