জর্ডানে মার্কিন নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা

জর্ডানে মার্কিন নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা
নিরাপত্তা হুমকির কারণে জর্ডানের আকাবার আন্তর্জাতিক বিমানবন্দর ভ্রমণ না করার জন্য পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস। ছবি: সংগৃহীত।

জর্ডানে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের আকাবার আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্রবন্দরে ভ্রমণ না করার জন্য পরামর্শ দিয়েছে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দূতাবাস জানায়, ‘একটি নির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকির’ কারণে জর্ডানের কর্তৃপক্ষ আকাবার আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্রবন্দর খালি করে দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, আমরা সব মার্কিন নাগরিককে বিমানবন্দর বা সমুদ্রবন্দরে ভ্রমণ থেকে বিরত থাকার জন্য জোরালোভাবে পরামর্শ দিচ্ছি। একই সঙ্গে জর্ডানের কর্তৃপক্ষের জারি করা সব নিরাপত্তা নির্দেশনা মেনে চলুন।

এছাড়া, আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস পুনরায় সতর্ক করে বলেছে, জর্ডানের সামরিক ঘাঁটিগুলোতেও ভ্রমণ এড়িয়ে চলা উচিত।

উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, তারা টানা অষ্টম রাতের মতো ইরানে সামরিক হামলা চালিয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র দাবি করে, জর্ডানে ইরানের একটি হামলায় দুই মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন এবং আরও একজন নিখোঁজ রয়েছেন।

এমএমআর

সূত্র: আলজাজিরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন