ইরানি সেনাবাহিনীতে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

ইরানি সেনাবাহিনীতে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

ইরানের সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতা বাড়াতে বিশেষ করে আকাশ প্রতিরক্ষা খাতে নতুন সরঞ্জাম যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া।

তিনি জানান, সাম্প্রতিক যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে সেনাবাহিনী তাদের সামরিক শক্তি পুনর্গঠন ও জোরদার করেছে—বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ক্ষেত্রে।

বিজ্ঞাপন

জেনারেল আকরামিনিয়া বলেন, ক্ষতিগ্রস্ত ও মেরামতযোগ্য ব্যবস্থাগুলোকে পুনরায় সচল করা হয়েছে এবং সম্প্রতি নতুন সরঞ্জাম সেনাবাহিনীর অপারেশনাল কাঠামোতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা সুযোগের সঠিক ব্যবহারের চেষ্টা করেছি। এই তিন মাসের যুদ্ধবিরতি আমাদের প্রতিরক্ষা পরিকল্পনার জন্য, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ক্ষেত্রে, একটি বড় সুযোগ ছিল।’

তিনি স্পষ্ট করে জানান, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। একই সাথে তিনি উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধে যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

সূত্র: মেহের নিউজ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন