আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরান যুদ্ধের প্রভাবে রাশিয়ার জ্বালানি চাহিদা বেড়েছে

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধের প্রভাবে রাশিয়ার জ্বালানি চাহিদা বেড়েছে

ইরানে চলমান যুদ্ধের কারণে রাশিয়ার জ্বালানি পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। খবর আলজাজিরা

বিজ্ঞাপন

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্ববাজারে রাশিয়ার তেল ও গ্যাসের চাহিদা বেড়েছে। তিনি বলেন, রাশিয়া পাইপলাইন ও তরলীকৃত উভয় ধরনের জ্বালানি সরবরাহে একটি নির্ভরযোগ্য দেশ হিসেবে রয়েছে।

পেসকভ বলেন, “ইরানে যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কারণে আমরা রাশিয়ার জ্বালানি সম্পদের চাহিদায় উল্লেখযোগ্য বৃদ্ধি দেখতে পাচ্ছি।”

এদিকে, যুদ্ধের কারণে হরমুজ প্রণালী—যা বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ—প্রায় বন্ধ হয়ে পড়েছে। এর ফলে বিশ্বব্যাপী দেশগুলো বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে রয়েছে।

এর একদিন আগে মার্কিন অর্থ মন্ত্রণালয় ৩০ দিনের একটি ছাড় দিয়েছে, যাতে ভারত সমুদ্রে আটকে থাকা রাশিয়ার তেল কিনতে পারে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়তে থাকলে বিশ্ব জ্বালানি বাজারে রাশিয়ার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন