যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত চীন-তুর্কমেনিস্তান-ইরান রেল সেতু পুনরায় চালু

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত চীন-তুর্কমেনিস্তান-ইরান রেল সেতু পুনরায় চালু

যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত গোলেস্তান প্রদেশের আক্কালা কাউন্টির একটি রেলসেতু ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে পুনরায় চালু করেছে ইরান। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুটি পুনরায় সচল হওয়ায় রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

বিজ্ঞাপন

ইরানের রেডিও ও টেলিভিশন সংবাদ সংস্থার বরাতে গোলেস্তান প্রদেশের গভর্নর আলি-আসগর তাহমাসবি বলেন, হামলার পর ২৪ ঘণ্টারও কম সময়ে ক্ষতিগ্রস্ত সেতু পুনরায় চালু করা ‘শত্রুদের হুমকি ও কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রদেশের বাস্তব জবাব’।

এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বুধবার ভোরে আক্কালার কাছে একটি রেলসেতুতে যুক্তরাষ্ট্রের হামলা হয়। এতে গোরগান–ইনচেহ বোরুন রেলপথের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। এই রেলপথটি ইরানের উত্তরাঞ্চলের সঙ্গে তুর্কমেনিস্তান এবং বৃহত্তর মধ্য এশিয়ার রেল নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে বিবেচিত এবং চীন-তুর্কমেনিস্তান-ইরান রেল করিডোরের একটি অংশ।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন