বাঘের গালিবাফ

হরমুজে নৌচলাচল পরিচালনায় ইরান-ওমানের যৌথ ব্যবস্থা, থাকবে না যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

হরমুজে নৌচলাচল পরিচালনায় ইরান-ওমানের যৌথ ব্যবস্থা, থাকবে না যুক্তরাষ্ট্র

ইরান ও ওমান হরমুজ প্রণালীতে নৌচলাচল পরিচালনার জন্য একটি যৌথ ব্যবস্থা চূড়ান্ত করেছে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি স্পষ্ট করে বলেন, এতে ওয়াশিংটনের কোনো ভূমিকা থাকবে না।

শুক্রবার গালিবাফ জানান, ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের (এমওইউ) পঞ্চম অনুচ্ছেদের ভিত্তিতে মাসকাটের সঙ্গে হওয়া এ চুক্তি এখন বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। পরিকল্পনা কার্যকর করতে হরমুজ প্রণালীর তীরবর্তী উপসাগরীয় অন্যান্য দেশের সঙ্গেও তেহরান সমন্বয় করবে।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, ইসরাইল এই সমঝোতা ভণ্ডুল করার চেষ্টা করছে। তবে ইরানের আঞ্চলিক প্রতিরোধ সক্ষমতা নতুন কোনো যুদ্ধ ঠেকাতে যথেষ্ট হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে একই দিনে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাজিদ ইবনে আল-রেজা সতর্ক করে বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের যেকোনো ঘটনা হলে ইরান তাৎক্ষণিক ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি বলেন, “যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘিত হলে উপযুক্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে—এ বিষয়ে কোনো সন্দেহ নেই।” একই সঙ্গে তিনি হরমুজ প্রণালীকে কাজে লাগিয়ে অঞ্চলের বাইরের কোনো শক্তি পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা না করারও সতর্কবার্তা দেন।

সূত্র: আল-মায়াদিন
এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...