নৌ অবরোধের মাধ্যমে ইরানকে কোণঠাসা করার ইঙ্গিত ট্রাম্পের

আমার দেশ অনলাইন

নৌ অবরোধের মাধ্যমে ইরানকে কোণঠাসা করার ইঙ্গিত ট্রাম্পের

ইসলামাবাদে ইরানের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি নিবন্ধের লিঙ্ক শেয়ার করেছেন তিনি।

ট্রাম্পের শেয়ার করা নিবন্ধের শিরোনাম, ‘ইরান নতি স্বীকার না করলে প্রেসিডেন্টের হাতে থাকা ট্রাম্পকার্ড: নৌ অবরোধ’।

বিজ্ঞাপন

প্রবীণ মার্কিন সাংবাদিক জন সলোমনের লেখা নিবন্ধটি তার রক্ষণশীল ওয়েবসাইট ‘জাস্ট দ্য নিউজ’-এ প্রকাশিত হয়েছে। নিবন্ধে বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইরান যদি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ না ছাড়ে, তাহলে ট্রাম্প পাল্টা বড় ধরনের নৌ অবরোধের মাধ্যমে (হরমুজ প্রণালিতে) দেশটিকে কোণঠাসা করে ফেলতে পারেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন