ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি

ট্রাম্পের নৌ অবরোধের হুমকি হাস্যকর

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ট্রাম্পের নৌ অবরোধের হুমকি হাস্যকর
ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ঘিরে নৌ অবরোধ আরোপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর বলে জানিয়েছেন ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইরানি সামরিক বাহিনী এ অঞ্চলে মার্কিন নৌবহরের প্রতিটি গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, ‘ইসলামিক রিপাবলিক অব ইরানের নৌবাহিনীর সাহসী সদস্যরা এ অঞ্চলে আগ্রাসী মার্কিন সামরিক বাহিনীর সব ধরনের চলাচল অনুসরণ ও পর্যবেক্ষণ করছে।’

বিজ্ঞাপন

ফেব্রুয়ারি ২৮ তারিখে যুক্তরাষ্ট্র-ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলে সীমাবদ্ধতা আরোপ করেছে। এদিকে যুদ্ধবিরতি কার্যকর না হওয়ায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য এই পানিপথ ব্যবহার করতে না দেওয়ার ঘোষণা দেয় ইরান।

তেহরান মিত্র দেশগুলোর জাহাজ চলাচলে অনুমোদন দিলেও আগ্রাসী দেশ ও তাদের সমর্থকদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে।

ইরানের পার্লামেন্ট জাতীয় মুদ্রায় ট্রানজিট ফি আরোপ এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলি জাহাজ সরাসরি নিষিদ্ধ করার জন্য একটি খসড়া আইন এগিয়ে নিয়েছে বলে জানা গেছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত যৌথবাহিনীর হামলায় ২ হাজার ৭৬ নিহত হয়েছেন এবং আহত হয়েছে ২৬ হাজারের বেশি মানুষ। একই দিনে মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে চালানো মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ জন শিক্ষার্থী নিহত হয়।

সূত্র : প্রেস টিভি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন