লিখিত কমিয়ে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন

লিখিত কমিয়ে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন
লিখিত কমিয়ে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন। ছবি: আমার দেশ

সরকারি চাকরির নিয়োগে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর মাধ্যমে দলীয়করণ, স্বজনপ্রীতি ও ঘুষ-দুর্নীতির ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে মহানগর ছাত্রশিবির আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর শাখার সভাপতি রাকিব হাসান।

বিজ্ঞাপন

মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় মানববন্ধনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মহানগর সভাপতি ও দৌলতপুর থানা জামায়াতের আমীর মুশাররফ আনসারী, সাবেক মহানগর সভাপতি ও সোনাডাঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম।

মানববন্ধনে ছাত্রশিবিরের মহানগর, ক্যাম্পাস ও থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন