ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনার জবাবে পোপ লিও চতুর্দশ বলেছেন, তিনি ও ক্যাথলিক চার্চ রাজনীতিবিদ নয়, বরং শান্তির বার্তাবাহক। খবর আলজাজিরার।
আলজেরিয়া সফরের আগে পোপাল বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না, কিংবা গসপেলের বার্তা জোরালোভাবে তুলে ধরতে ভয় পাই না। এটাই আমার কাজ, এটাই চার্চের দায়িত্ব।
তিনি আরো বলেন, আমরা রাজনীতিবিদ নই। তিনি যেভাবে পররাষ্ট্রনীতি বোঝেন, আমরা সেই একই দৃষ্টিকোণ থেকে তা দেখি না, কিন্তু একজন শান্তি স্থাপনকারী হিসেবে আমি গসপেলের বাণীতে বিশ্বাস করি।”
উল্লেখ্য, ট্রাম্প সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোপকে “অপরাধ দমনে দুর্বল” এবং “পররাষ্ট্রনীতিতে খারাপ” বলে আখ্যা দেন। ধারণা করা হচ্ছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সামরিক পদক্ষেপের সমালোচনা করায় পোপের প্রতি এই প্রতিক্রিয়া জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

