আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানে ১০৫টি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র–ইসরাইল: রেড ক্রিসেন্ট

আমার দেশ অনলাইন

ইরানে ১০৫টি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র–ইসরাইল: রেড ক্রিসেন্ট

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় এখন পর্যন্ত অন্তত ১০৫টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান রেড ক্রিসেন্ট সোসাইটি।

বিজ্ঞাপন

সংস্থাটি জানিয়েছে, গত শনিবার থেকে শুরু হওয়া হামলায় দেশজুড়ে মোট ১,৩৩২টি আক্রমণের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এসব হামলা অন্তত ৬৩৬টি ভিন্ন স্থানে সংঘটিত হয়েছে।

ইরান রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী, আক্রান্ত স্থাপনাগুলোর মধ্যে অন্তত ১৪টি চিকিৎসা কেন্দ্র এবং রেড ক্রিসেন্টের সাতটি ভবন রয়েছে।

সংস্থাটি আরও জানায়, এ পর্যন্ত হামলার প্রভাব পড়েছে অন্তত ১৭৪টি শহরে। বেসামরিক অবকাঠামোতে হামলার ঘটনায় মানবিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তারা।

সূত্র: আল-জাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন