সমঝোতা স্মারকের প্রতিটি ধারা লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র: ইরান

সমঝোতা স্মারকের প্রতিটি ধারা লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র: ইরান
amardesh_baghai

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারকের (এমওইউ) প্রতিটি ধারাই লঙ্ঘন করেছে। খবর আলজাজিরা।

বিজ্ঞাপন

ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাতে বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে ইরানি কর্মকর্তাদের নির্ধারিত পথ থেকে সরে গিয়ে জাহাজগুলোকে একটি ‘নির্দিষ্ট পথ’ ব্যবহার করতে বাধ্য করছে, যা তার মতে সমঝোতা স্মারকের শর্তের পরিপন্থী।

তিনি আরও বলেন, ইরান যুদ্ধ শুরু করতে চায়নি এবং চলমান “আরোপিত যুদ্ধ”-এ দেশটি কেবল আত্মরক্ষার জন্যই পদক্ষেপ নিয়েছে।

এর আগে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানান, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার কারণে তেহরান সমঝোতা স্মারকের আওতায় নিজেদের সব প্রতিশ্রুতি ও চুক্তির বাস্তবায়ন সাময়িকভাবে স্থগিত করেছে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন