ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি অবনতির আশঙ্কায় উপসাগরীয় কয়েকটি দেশে খোলা মাঠে ঈদের জামাত আয়োজনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে যে, পবিত্র ঈদুল ফিতরের নামাজ শুধুমাত্র মসজিদের ভেতরেই আদায় করতে হবে।
ইতোমধ্যে কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত তাদের নাগরিকদের অনুরোধ জানিয়েছে, রমজান শেষে প্রচলিত খোলা ঈদগাহ বা ময়দানে যেন কেউ সমবেত না হন। সাধারণত এসব স্থানে প্রতি বছর বিপুলসংখ্যক মুসল্লি একত্রিত হন।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, চলমান সংঘাত এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় জনসমাগমের নিরাপত্তা পুনর্মূল্যায়ন করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা এটিকে একটি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
তথ্যসূত্র: ডন
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

