চলতি বছরে পশ্চিম তীরে ৪০ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত: জাতিসংঘ

চলতি বছরে পশ্চিম তীরে ৪০ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত: জাতিসংঘ

অধিকৃত পশ্চিম তীরে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য করেছে ইসরাইল এমন তথ্য জানিয়েছে জাতিসংঘ।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক ব্রিফিংয়ে সংস্থাটির মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক এ তথ্য তুলে ধরেন। তিনি জানান, জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় সংস্থা (ওসিএইচএ) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইসরাইলি বাহিনীর অভিযান ও ঘরবাড়ি ধ্বংসের ঘটনাগুলো বাস্তুচ্যুতির প্রধান কারণ হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

ফারহান হক বলেন, শুধু মে মাসের প্রথম সপ্তাহেই ইসরাইলি বসতি স্থাপনকারীদের পরিচালিত ধ্বংসযজ্ঞের কারণে অন্তত ৪২ জন ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এদের মধ্যে ২৪ জনই শিশু।

এদিকে পশ্চিম তীরজুড়ে ইসরাইলি বাহিনী ও সশস্ত্র বসতি স্থাপনকারীদের হামলা অব্যাহত রয়েছে বলেও অভিযোগ উঠেছে। সামরিক সুরক্ষার মধ্যে পরিচালিত এসব অভিযানে সাধারণ মানুষের বাড়িঘর লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে এবং এতে নতুন করে বহু পরিবার এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন