অপরাধী ট্রাম্প ইরানের সামরিক শক্তির ভয়ে শান্তির কথা বলছে: আনসারুল্লাহ

অপরাধী ট্রাম্প ইরানের সামরিক শক্তির ভয়ে শান্তির কথা বলছে: আনসারুল্লাহ
ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য হিজাম আল-আসাদ। ছবি: সংগৃহীত।

ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর এক জ্যেষ্ঠ সদস্য বলেছেন, যুক্তরাষ্ট্রের অপরাধী প্রেসিডেন্ট ইরানের সামরিক শক্তির ভয়ে আবারও পিছু হটতে বাধ্য হয়েছেন।

বিজ্ঞাপন

তাসনিমের বরাতে পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য হিজাম আল-আসাদ ইরানের বিরুদ্ধে আমেরিকার অপরাধী ও সন্ত্রাসী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফাঁপা হুমকি এবং বারবার পিছু হটার ঘটনাকে উপহাস করেছেন।

হিজাম আল-আসাদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, ‘একটি বাস্তবতা সম্পর্কে অপরাধী ট্রাম্পের উপলব্ধি তাকে ‘শান্তির’ পথে যেতে বাধ্য করেছে । আর এটি হলো, মার্কিন সামরিক পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে, তাদের ঘাঁটিগুলো ধ্বংস হয়েছে এবং বিমান প্রতিরক্ষা সক্ষমতা কমে গেছে। এর মধ্যেও ইরানের হাতে এখনও ইসরাইলি শাসকগোষ্ঠী, মার্কিন সম্পদ ও স্বার্থ এবং অঞ্চলটির জ্বালানি অবকাঠামো ও সম্পদের ওপর উল্লেখযোগ্য ক্ষতি করার মতো প্রবল সক্ষমতা রয়েছে।’

তিনি কটাক্ষ করে আরও জোর দিয়ে বলেন, ‘যখন সংঘাতের মূল্য বেড়ে যায়, তখন হুমকির ভাষা শান্তির ভাষায় রূপান্তরিত হয়।’

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন