যুক্তরাষ্ট্রকে কখনোই বিশ্বাস করেনি ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়

যুক্তরাষ্ট্রকে কখনোই বিশ্বাস করেনি ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়

আলোচনার সময় যুক্তরাষ্ট্রকে কখনোই বিশ্বাস করেনি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা “সম্পূর্ণ সতর্কতা ও গভীর অবিশ্বাস” নিয়ে পরিচালনা করা হয়েছিল।

বাঘাই বলেন, “আমরা চোখ খোলা রেখে এবং অপর পক্ষের প্রতি সম্পূর্ণ অবিশ্বাস নিয়ে আলোচনা চালিয়েছি।”

তিনি আরো দাবি করেন, যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড ইতিহাসে “একটি কলঙ্ক” হিসেবে রয়ে যাবে। তবে সেই পরিস্থিতিতেও ইরান আলোচনায় অংশ নিতে দ্বিধা করেনি বলেও তিনি উল্লেখ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন