বিশ্ববাসীর নজর ফেরাতে গাজায় এতিম শিশুদের দৌড় প্রতিযোগিতা

বিশ্ববাসীর নজর ফেরাতে গাজায় এতিম শিশুদের দৌড় প্রতিযোগিতা
ছবি: আল-জাজিরা

চলমান যুদ্ধের মধ্যে মা-বাবাকে হারানো শিশুদের করুণ বাস্তবতার দিকে বিশ্ববাসীর নজর ফেরাতে অবরুদ্ধ গাজা উপত্যকায় এক বিশেষ দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে অংশ নেয় শত শত ফিলিস্তিনি শিশু।

মানবাধিকার ও ত্রাণ সংস্থা ‘ইন্টারন্যাশনাল নেটওয়ার্কিং ফর হিউম্যানিটেরিয়ান'-এর উদ্যোগে এই প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

সংস্থাটি জানায়, যুদ্ধে প্রতিদিন বহু শিশু তাদের বাবা-মা কিংবা অভিভাবককে হারিয়ে এতিম হয়ে পড়ছে। চরম অনিশ্চয়তা ও মানবিক সংকটের মুখে পড়া এসব শিশুর দুঃখ-কষ্ট ও সার্বিক দুর্দশার কথা বিশ্বমঞ্চে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

ম্যারাথন চলাকালে শিশু ও আয়োজকদের পক্ষ থেকে অবরুদ্ধ গাজার এতিম শিশুদের সুরক্ষায় স্থানীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো জোরালো ভূমিকা পালন এবং জরুরি মানবিক সহায়তা এগিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন