শিক্ষার্থীদের হুমকি দিলেন ইসরাইলি এমপি

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

শিক্ষার্থীদের হুমকি দিলেন ইসরাইলি এমপি
ছবি : ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা

জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটিতে নাকবা দিবস বা ফিলিস্তিনিদের উচ্ছেদ দিবস উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় বাধা দিয়েছেন ইসরাইলের কট্টর ডানপন্থি সংসদ সদস্য (নেসেট সদস্য) জভি সুক্কত।

১৯৪৮ সালে নিজ ভূমি থেকে লাখ লাখ ফিলিস্তিনির বিতাড়নের ৭৮তম বার্ষিকী পালনের জন্য গত সোমবার ওই সভার আয়োজন করা হয়েছিল।

বিজ্ঞাপন

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, স্মরণসভায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সরাসরি সহিংসতার হুমকি দিয়েছেন ওই ইসরাইলি রাজনীতিবিদ।

শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ইজরাইলি বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে উসকানি ও নিপীড়নের যে ক্রমবর্ধমান প্রচারণা চলছে, এটি তারই অংশ।

আয়োজক শিক্ষার্থী গোষ্ঠীটি জানিয়েছে, এ ধরনের হুমকি তাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না। এক বিবৃতিতে তারা জানায়, ‘আমাদের পরিচয়, অস্তিত্ব এবং অধিকার রক্ষার লড়াই থেকে কেউ আমাদের সরিয়ে দিতে পারবে না। নিপীড়ন ও উসকানি যতই তীব্র হোক না কেন, আমরা নাকবা দিবস পালন অব্যাহত রাখব এবং আমাদের পূর্বপুরুষদের ইতিহাস ও স্মৃতি রক্ষা করব।’

উল্লেখ্য, ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় প্রায় ৭ লাখ ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল, যা ফিলিস্তিনিদের কাছে ‘নাকবা’ বা ‘মহা বিপর্যয়’ হিসেবে পরিচিত। বর্তমানে ইসরাইলি বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের ওপর ক্রমবর্ধমান কঠোর নীতি ও চাপের প্রেক্ষাপটে এই হুমকির ঘটনা ঘটল।

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন