বাহরাইন ও কুয়েতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের নতুন করে চালানো এসব হামলা বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধির শামিল। একই সঙ্গে এসব হামলা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চলমান রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। খবর আলজাজিরার।
এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব হামলা দুই দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের সরাসরি পরিপন্থী।
বিবৃতিতে প্রতিবেশী উপসাগরীয় দেশ দুটির প্রতি সংহতি প্রকাশ করে কাতার। পাশাপাশি আন্তর্জাতিক আইনের নীতি মেনে চলা এবং সংলাপ ও কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়।
এর আগে ইরান জানিয়েছিল, তারা কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


