পীরগঞ্জে শিশুর গলায় ছুরি ধরে শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাই

পীরগঞ্জে শিশুর গলায় ছুরি ধরে শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাই

রংপুরের পীরগঞ্জে অটোরিকশার গতিরোধ করে এক স্কুলশিক্ষিকার সঙ্গে থাকা শিশুর গলায় ছুরি ধরে ভয়ভীতি দেখিয়ে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে।

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা যায়, ২৪ আগস্ট বিকেলে ওই শিক্ষিকা কয়েকজন সহকর্মীর সঙ্গে অটোরিকশাযোগে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। পথে পীরগঞ্জ থানাধীন মকিমপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা অজ্ঞাতনামা দুই ব্যক্তি অটোরিকশাটির গতিরোধ করে।

এ সময় তাদের সঙ্গে থাকা এক শিশুর গলায় ধারালো ছুরি ধরে ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে ওই শিক্ষিকার গলায় থাকা প্রায় ১ ভরি ১ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায় তারা। চেইনটির আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা বলে অভিযোগপত্রে দাবি করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী শিক্ষিকা পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান। পরে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন