আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলের স্থল বাহিনী ও হাইফা বন্দরে হিজবুল্লাহর হামলা

আমার দেশ অনলাইন

ইসরাইলের স্থল বাহিনী ও হাইফা বন্দরে হিজবুল্লাহর হামলা

ইসরাইলি স্থলবাহিনী ও হাইফা বন্দর লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার ভোরে এসব হামলা চালানো হয়। পাশাপাশি সম্প্রতি লেবাননের ভূখণ্ডে প্রবেশকারী ইসরাইলিদের ওপরও হামলা চালায় হিজবুল্লাহ।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা লেবাননের ভূখণ্ডের ভেতরে থাকা মারুন আল-রাস এবং কাফার কিলাসহ বেশ কয়েকটি এলাকায় ইসরাইলি বাহিনীর ওপর হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, হিজবুল্লাহ অধিকৃত গোলান মালভূমিতে ইসরাইলের ইওভ সামরিক শিবির এবং ইসরাইলের হাইফা বন্দরে একটি নৌঘাঁটিতেও হামলা করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে, লেবানন সীমান্তে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সরিয়ে নেওয়ার বিষয়ে সতর্কতা জারি করেছিল হিজবুল্লাহ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...