ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা জর্ডানের প্রিন্স হাসান ও কিং ফয়সাল ঘাঁটিতে অবস্থিত এফ-১৫ যুদ্ধবিমান, ড্রোন প্রস্তুতকরণ অবকাঠামো এবং হেলিকপ্টার সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে। খবর আলজাজিরার।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-এর বরাত দিয়ে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ড্রোন প্রস্তুতকরণ স্থাপনায় এই হামলায় আটটি নতুন এমকিউ-৯ ড্রোন ধ্বংস হয়েছে এবং আরও দুটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, হেলিকপ্টার সংরক্ষণাগারে হামলায় যুক্তরাষ্ট্রের দুটি ভারী হেলিকপ্টার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া হামলায় মার্কিন সামরিক বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহত ও আহত হয়েছেন বলেও দাবি করেছে ইরানের সেনাবাহিনী।
এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো নিশ্চিতকরণ বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


