যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতাকে বৈদেশিক সম্পর্কের ভিত্তি বললেন ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতাকে বৈদেশিক সম্পর্কের ভিত্তি বললেন ইরানের প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) তেহরানের বৈদেশিক সম্পর্কের ‘মূল ভিত্তি’ হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, এই সমঝোতা স্মারকটি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদস্যদের সম্মিলিত বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার ফসল । কাউন্সিলের সব সদস্য এ বিষয়ে একমত হয়েছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, এই সমঝোতা স্মারক ভবিষ্যতে আমাদের পররাষ্ট্র সম্পর্কের ভিত্তি হয়ে উঠবে।’

পেজেশকিয়ান আরও বলেন, ‘শত্রুপক্ষকে তারা যে বিষয়ে স্বাক্ষর করেছে, তা মানতে বাধ্য করতে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। এই সমঝোতা আমাদের দেশ, অঞ্চল এবং মিত্রদের নিরাপত্তা আরও শক্তিশালী করবে।’

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন