ইয়েমেনে ১৭৮ হুথি যোদ্ধা হতাহত, ক্ষতিগ্রস্ত ৭৪ সামরিক সরঞ্জাম

ইয়েমেনে ১৭৮ হুথি যোদ্ধা হতাহত, ক্ষতিগ্রস্ত ৭৪ সামরিক সরঞ্জাম
হুথি যোদ্ধা। ছবি: সংগৃহীত

ইয়েমেনের পশ্চিমা সরকারের সেনাবাহিনী জানিয়েছে, সাম্প্রতিক লড়াইয়ে ১৭৮ জন হুথি যোদ্ধা হতাহত হয়েছেন। তবে এরমধ্যে কতজন নিহত বা আহত তা সুনির্দিষ্ট করে বলা হয়নি।

সেনাবাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি জানিয়েছেন, ‘অপারেশন ইয়েমেন ডন’-এর অংশ হিসেবে গত কয়েক ঘণ্টায় তাদের বাহিনী ৬৬০টি হামলা চালিয়েছে। এসব হামলায় হুথিদের অবস্থান, তাদের জন্য পাঠানো অতিরিক্ত সেনাদল এবং অস্ত্রশস্ত্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, এসব হামলায় ৭৪টি সামরিক যান ও বিভিন্ন সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন