সকল সেনা প্রত্যাহার ছাড়া কোনো চুক্তি নয়: লেবানন

আমার দেশ অনলাইন

সকল সেনা প্রত্যাহার ছাড়া কোনো চুক্তি নয়: লেবানন
লেবানন দেশটির প্রধানমন্ত্রী তামাম সালাম। ছবি : আল-জাজিরা

ইসরাইলি বাহিনীর ‘পূর্ণ প্রত্যাহার’ অন্তর্ভুক্ত নয় এমন কোনো চুক্তিতে লেবানন স্বাক্ষর করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী তামাম সালাম।

আজ বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য আলোচনার আগে এক সাক্ষাৎকারে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।

বিজ্ঞাপন

প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাতের পর ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে সালাম বলেন, ‘ইসরাইলিদের উপস্থিতিতে আমরা তথাকথিত বাফার জোনের ধারণা মেনে নিতে পারি না; যেখানে বাস্তুচ্যুত লেবাননিদের ফিরতে দেওয়া হবে না এবং ধ্বংস হওয়া গ্রাম বা শহরগুলো পুনর্নির্মাণ করা যাবে না।’

প্রধানমন্ত্রী সালাম আরো বলেন, ‘লেবানন এই বিশ্বাস নিয়ে আলোচনায় বসছে যে যুক্তরাষ্ট্রই একমাত্র পক্ষ যারা ইসরাইলের ওপর প্রভাব খাটাতে পারে।

তিনি বলেন, ‘যুদ্ধবিরতির ক্ষেত্রে তাদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি তারা ইসরায়েলের ওপর এই চাপ অব্যাহত রাখবে।’

ইসরাইল ও পশ্চিমা বিশ্বের প্রধান দাবি ‘হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ’ প্রসঙ্গে সালাম বলেন, এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যা রাতারাতি সম্ভব নয়।

তিনি জোর দিয়ে বলেন, আলোচনায় বসা মানেই লেবানন নমনীয়তা দেখাচ্ছে-এমনটা ভাবা ঠিক হবে না।

তার ভাষায়, ‘আলোচনার মাধ্যমে আমরা ঠিক কী অর্জন করতে পারব তা জানি না, তবে আমরা কী চাই তা আমাদের কাছে স্পষ্ট।’

সূত্র: আল-জাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...