আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

আমার দেশ অনলাইন

জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

দখলদার ইসরাইলের দখলকৃত ফিলিস্তিনের জেরুজালেমে আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরান নতুন করে যেসব মিসাইল ছুড়েছে সেগুলোর একটি জেরুজালেমে সরাসরি আঘাত হেনেছে।

আল জাজিরার সাংবাদিক ঘটনাস্থল থেকে জানিয়েছেন, পূর্ব জেরুজালেমে হামলার আগে সতর্কতামূলক সাইরেন বাজছিল। এর কিছুক্ষণ পরই একটি মিসাইল এসে সেখানে আঘাত হানে।

বিজ্ঞাপন

১৯৬৭ সালের ছয়দিনের আরব যুদ্ধের পর জেরুজালেম দখল করে নেয় ইসরাইল। ফিলিস্তিনিরা পবিত্র এ ভূমির মালিক হলেও বর্তমানে জেরুজালেমের প্রশাসনিক সব ক্ষমতা ইসরাইলিদের হাতে।

এই শহরেই রয়েছে পবিত্র আল-আকসা মসজিদ। যা ইসলামের প্রথম কিবলা ছিল। সৌদি আরবের মক্কা ও মদিনার পর জেরুজালেম হলো বিশ্বের সবচেয়ে পবিত্র স্থান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন