গাজায় ইসরাইলের গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,১১৮

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

গাজায় ইসরাইলের গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,১১৮

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৭৩,১১৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১৭৩,৬১৫ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের (২০২৫) অক্টোবর মাসে মার্কিন মধ্যস্থতায় একটি তথাকথিত ‘যুদ্ধবিরতি’ কার্যকর করা হলেও অবরুদ্ধ এই উপত্যকাজুড়ে ইসরাইলি বাহিনীর বর্বরতা থামেনি। এই যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেই ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় নতুন করে আরও ১,০৯২ জন ফিলিস্তিনি নিহত এবং ৩,৫০৭ জন আহত হয়েছেন। খবর আল জাজিরার।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বান ও প্রচেষ্টাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে গাজায় ইসরাইলের এই আগ্রাসন অব্যাহত থাকায় নিহতের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন