ইরানের ২০টিরও বেশি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

ইরানের ২০টিরও বেশি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র দাবি করেছে, চলমান সামরিক অভিযানে ইরানের ২০টিরও বেশি নৌযান ধ্বংস বা ডুবিয়ে দেওয়া হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অধীন ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের নৌবাহিনীর বিরুদ্ধে পরিচালিত অভিযানে এখন পর্যন্ত ২০টির বেশি জাহাজে হামলা চালানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন যে ভারত মহাসাগরে একটি মার্কিন সাবমেরিন টর্পেডো দিয়ে ইরানি একটি যুদ্ধজাহাজ ডুবিয়েছে।

শ্রীলঙ্কার কর্তৃপক্ষ জানিয়েছে, ওই জাহাজের ৩২ জনকে উদ্ধার করা হয়েছে এবং এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন যে ‘আইরিস দেনা’ জাহাজে ৮০ জনের লাশ পাওয়া গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন