২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হওয়া হামলায় অভিযুক্ত ফিলিস্তিনিদের বিচারের জন্য বিশেষ সামরিক আদালত গঠনের একটি বিল পাস করেছে দেশটির পার্লামেন্ট নেসেট।
নতুন এই আইন অনুযায়ী, দোষী সাব্যস্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে বলে খবর দিয়েছে ‘দ্য টাইমস অব ইসরাইল’।
প্রতিবেদনে জানানো হয়, ক্ষমতাসীন জোট ও বিরোধী দল উভয় পক্ষের সমর্থনে বিলটি পাস হয়। এই আইনের অধীনে গঠিত বিশেষ আদালত সাক্ষ্যপ্রমাণ এবং বিচারিক কার্যক্রমের ক্ষেত্রে প্রচলিত আইনি নিয়মে পরিবর্তন বা সমন্বয় করার সুযোগ পাবে। এমনকি সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রেও বিশেষ প্রক্রিয়া অনুসরণ করা যাবে।
২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাস-নেতৃত্বাধীন হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫০ জনকে জিম্মি করা হয়। ওই হামলার পর ইসরাইলি বাহিনী প্রায় ৩০০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে, যারা বর্তমানে কারাগারে রয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, নতুন এই আইনে যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রমাণিত হবে, আদালত তাদের মৃত্যুদণ্ড দিতে পারবেন। ৭ অক্টোবরের ঘটনায় আটককৃতদের বিচার প্রক্রিয়া দ্রুত ও কার্যকর করতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



শিক্ষার্থীদের হুমকি দিলেন ইসরাইলি এমপি