খুলনায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

খুলনা ব্যুরো

খুলনায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

খুলনায় ছেলেধরা সন্দেহে রাজু শিকদার (২৫) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৬টার দিকে মহানগরীর রায়েরমহল এলাকায় এই ঘটনা ঘটে। রাজুর বাড়ি খুলনার ফুলতলা এলাকায়।

বিজ্ঞাপন

পুলিশ জানান, রাজু শিকদার রায়েরমহল এলাকায় একটি শিশুকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। শিশুটির সঙ্গে তার পূর্বপরিচয় ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ সময় স্থানীয় লোকজনের মধ্যে ছেলেধরা সন্দেহের সৃষ্টি হলে কয়েকজন তাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির বলেন, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন