ইরানের সঙ্গে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় তেহরানের ওপর ক্ষুব্ধ হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে ট্রাম্প বড় ধরনের সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করছেন বলে খবর পাওয়া গেছে। আলোচনায় অগ্রগতি না হওয়ায় আগের চেয়ে এখন সামরিক বিকল্পের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আলোচনার ঘনিষ্ঠ সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চলমান অবরোধ এবং ইরানি নেতৃত্বের মধ্যে অভ্যন্তরীণ বিভক্তি ট্রাম্পের হতাশার প্রধান কারণ। ট্রাম্প মনে করছেন, এই অভ্যন্তরীণ কোন্দলের কারণে পরমাণু সমঝোতা বা আলোচনার ক্ষেত্রে ইরান প্রয়োজনীয় বড় কোনো ছাড় দিতে পারছে না।
ট্রাম্পের উপদেষ্টারা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহের তুলনায় বর্তমানে সামরিক পদক্ষেপের বিষয়টি তাদের বিবেচনায় অনেক বেশি জোরালো হয়ে উঠেছে। ইরানের নেতৃত্বের মধ্যে ফাটল থাকার কারণে তেহরান সরকারের সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা কমে গেছে বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট। এর ফলে আলোচনা এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে।
সূত্র: আলজাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


