ইরানি ড্রোন হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি স্থাপনায় ব্যাপক ক্ষতি

আমার দেশ অনলাইন

ইরানি ড্রোন হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি স্থাপনায় ব্যাপক ক্ষতি

কুয়েতে বিদ্যুৎ উৎপাদন ও পানি বিশুদ্ধকরণ স্থাপনাগুলোতে ইরানের ড্রোন হামলার ঘটনায় ‘গুরুতর ভৌত ক্ষতি’ হয়েছে বলে জানিয়েছে দেশটির বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের মুখপাত্র ফাতিমা আব্বাস জোহার হায়াত জানান, এই হামলায় দুটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট অচল হয়ে পড়েছে। তিনি এ ঘটনাকে ‘অপরাধমূলক আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেন। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করেছেন তিনি।

বার্তাসংস্থা আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, এটি সাম্প্রতিক সময়ে কুয়েতের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো একাধিক ড্রোন হামলার অংশ। এর আগে ড্রোন হামলায় শুওয়াইক তেল খাত কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং একটি সরকারি অফিস কমপ্লেক্সে ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ হয়।

ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন