ইয়াবাসহ ১৬ মামলার আসামি গ্রেপ্তার

ইয়াবাসহ ১৬ মামলার আসামি গ্রেপ্তার

পটুয়াখালীর কুয়াকাটায় ইয়াবাসহ মাদক কারবারি ও ১৬ মামলার আসামি মো. মাসুদ রানাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে কুয়াকাটা পৌরসভার রাখাইন মার্কেট রোডের হোটেল সাউথ স্টারের সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে মহিপুর থানা পুলিশ।

গ্রেপ্তার মাসুদ রানা কলাপাড়া পৌরসভার রহমতপুর এলাকার মৃত আবদুল কাদের ফকিরের ছেলে। বর্তমানে তিনি নীলগঞ্জ আবাসনে থাকেন।

পুলিশ জানায়, মাসুদ রানাকে তল্লাশি করে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে এর আগে ১০টি মাদক মামলা ও ৬টি অন্যান্য মামলাসহ মোট ১৬টি মামলা রয়েছে।

এ ঘটনায় মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন