মক্কার মসজিদুল হারামে আত্মঘাতী হামলাকারীর উপস্থিতির খবর, সৌদির অস্বীকার

মক্কার মসজিদুল হারামে আত্মঘাতী হামলাকারীর উপস্থিতির খবর, সৌদির অস্বীকার
ছবি: আনাদোলু

সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী বোমা হামলাকারী আটক হওয়ার খবর অস্বীকার করেছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার সৌদি নিরাপত্তা কর্তৃপক্ষ জানায়, এক ব্যক্তি পথচারীদের হয়রানি করে আতঙ্ক ও ভীতির সৃষ্টি করায় তাকে আটক করা হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, ‘পবিত্র নগরীতে নিরাপত্তা কর্তৃপক্ষ এক ব্যক্তিকে পথচারীদের হয়রানি এবং তাদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে আটক করেছে। তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

বিবৃতিতে আরো বলা হয়, ঘটনাটি নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবির কোনো সত্যতা নেই।

তবে আটক ব্যক্তির বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানায়নি সৌদি কর্তৃপক্ষ।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়, বিস্ফোরকভর্তি ভেস্ট পরা এক সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী পবিত্র কাবার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাকে আটক করেন।

সূত্র: আনাদোলু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন