যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা চলমান

আমার দেশ অনলাইন

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা চলমান

অস্ট্রেলিয়া ইনস্টিটিউটের ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্স প্রোগ্রামের পরিচালক এমা শোর্টিস বলেছেন, লেবাননে চলমান যুদ্ধ এখনো শেষ হয়নি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছিলেন, বাস্তবে তা কার্যকর হয়নি।

তিনি আলজাজিরাকে বলেন, যুদ্ধবিরতি ঘোষণার কয়েক সপ্তাহ পরও লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

ট্রাম্প সম্প্রতি যুদ্ধবিরতির মেয়াদ তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়ে বলেছিলেন, ইসরাইলকে লেবাননে বোমা হামলা থেকে বিরত থাকতে হবে। শোর্টিসের মতে, ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্ক বর্তমানে এমন পর্যায়ে নেই যা নেতানিয়াহুর সিদ্ধান্তকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে। খবর আলজাজিরার।

তিনি আরও বলেন, নেতানিয়াহু নিজ দেশের রাজনৈতিক চাপের মধ্যে আছেন, বিশেষ করে ইসরাইলের ডানপন্থি মহল থেকে। অন্যদিকে ট্রাম্পও অভ্যন্তরীণ নানা ইস্যুতে ব্যস্ত থাকায় বৈদেশিক নীতিতে তার মনোযোগ মাঝে মাঝে বিচ্যুত হচ্ছে।

এই পরিস্থিতিতে বিশ্লেষকের মতে, আপাতত নেতানিয়াহু লেবানন বিষয়ে তুলনামূলক স্বাধীনভাবে পদক্ষেপ নিতে পারছেন বলে মনে হচ্ছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...