দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ছবি: সংগৃহীত।

সরকারবিরোধী বিক্ষোভের মামলায় দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগ রোববার এ তথ্য জানিয়েছে।

বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়, এরফান এসফানদিয়ারি ও গোল-মোহাম্মদ মোহাম্মাদি নামের দুই ব্যক্তি মধ্যাঞ্চলীয় ইসফাহান শহরে কয়েকজন পুলিশ সদস্যকে রাস্তার সাইনবোর্ডে দড়ি দিয়ে বেঁধে, পাথর নিক্ষেপ করে আহত করার পর তাদের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় দোষী সাব্যস্ত হন।

বিজ্ঞাপন

বিচার বিভাগ আরো জানায়, অভিযুক্তরা ঘটনাটির ভিডিও ধারণ করে বিদেশভিত্তিক টেলিভিশন চ্যানেলগুলোতে পাঠিয়েছিলেন।

তবে তাদের গ্রেপ্তার, বিচার কিংবা মৃত্যুদণ্ড কার্যকরের নির্দিষ্ট সময় এবং দুই ব্যক্তির বয়স সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কথা উল্লেখ করে ইরানের সরকারবিরোধী একটি অংশ আন্দোলন শুরু করে। জানুয়ারির ৮ ও ৯ তারিখে বিক্ষোভ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

ইরানি কর্তৃপক্ষের দাবি, ওই সহিংসতায় ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং এর জন্য তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মদদপুষ্ট ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’—কে দায়ী করেছে।

সূত্র: আল আরাবিয়্যা।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন